1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

টেকসই তৃতীয়-পক্ষ সার্টিফিকেশনের লক্ষ্যে অ্যাকুয়াকালচার ইম্প্রুভার প্রোগ্রাম (এআইপি) বাস্তবায়নের উপর সচেতনতামূলক কর্মশালা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বাংলাদেশ সরকার রপ্তানি প্রবৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে অগ্রাধিকার দিয়েছে, যেখানে মৎস্য ও মৎস্য চাষ খাতের প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। যদিও মৎস্য খাত থেকে বাগদা/ব্ল্যাক টাইগার চিংড়ি প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিদ্যমান, তবে চিংড়ি চাষের আধুনিকায়নের পাশাপাশি অন্যান্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ লবণাক্ত সহীষ্ণু উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রজাতিসমূহের টেকসই ও খাদ্য-ভিত্তিক বাণিজ্যিক চাষাবাদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই খাত থেকে রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়নের গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। এই কৌশলগত লক্ষ্যকে সমর্থন করার জন্য, বাণিজ্য মন্ত্রণালয় বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)-এর মাধ্যমে মৎস্য খাতকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে বেসরকারী খাতের অংশীজনদের সক্ষমতা বৃদ্ধি, উত্তম মৎস্য চাষ (GAqP) পদ্ধতি গ্রহণ, আন্তর্জাতিক মানদন্ড পূরণ, এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা ক্ষমতা বাড়ানোর জন্য তৃতীয় পক্ষের সার্টিফিকেশনের (Third-Party Certification) প্রয়োজনীয়তা অনুধাবন ও সম্ভাব্য করণীয়
২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে, বাংলাদেশ শ্রিম্প ও ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল (BPC)-এর যৌথ উদ্যোগে এবং মৎস্য অধিদপ্তরের (DoF) সহযোগিতায় বুধবার ২৮ মে ২০২৫ সকাল সাড়ে ১০টাম খুলনাতে অবস্থিত সিএসএস আভা সেন্টারে ‘টেকসই তৃতীয়-পক্ষ সার্টিফিকেশনের লক্ষ্যে অ্যাকুয়াকালচার ইম্প্রুভার প্রোগ্রাম (এআইপি) বাস্তবায়নের উপর একটি সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালায় সরকারি ও বেসরকারি পর্যায়ের মৎস্য খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন। কর্মশালার লক্ষ্য ছিল উত্তম মৎস্য চাষ (GAqP) পদ্ধতি এবং টেকসই তৃতীয় পক্ষের সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশে মৎস্য খাতকে আধুনিকায়নের পথে এগিয়ে নেওয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা, মোঃ বদরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের পরিচালক, মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন weGdGdBG-Gi fvBm †cÖwm‡W›U এস.কে. কামরুল আলম এবং বিপিসি, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ।
বক্তারা তাদের বক্তব্যে টেকসই মৎস্য চাষের উন্নয়নের জন্য সঠিক প্রযুক্তি, সঠিক উন্নত পদ্ধতিতে চাষাবাদ, এবং তৃতীয় পক্ষের সার্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরেন।
বিএসএফএফ-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম কর্মশালার সমাপ্তি বক্তব্যে জানান, এই ধরনের উদ্যোগ বাংলাদেশকে বৈশ্বিক মানের মৎস্য ও মৎস্যজাত পণ্য সরবরাহে সক্ষম করে তুলবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, এ কর্মশালার অংশ হিসেবে একটি উন্মুক্ত আলোচনা সেশনের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park