1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

জামাতে ইসলামী সংগঠনের আয়োজনে দিনব্যাপী আন্ত -ওয়ার্ড প্রীতি ফুটবল টুর্নামেন্ট

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

 

 

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়িতে দিনব্যাপী আন্ত -ওয়ার্ড প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।

১৬ নভেম্বর (শনিবার) বিকালে ৪টায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ৮টি দলের অংশগ্রহণে বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগ এর আয়োজনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার ১ নং এলুয়াডী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় সভাপতিত্ব করেন এম ইস্পাহানি সরকার । খেলায় প্রধান অতিথি হিসেবে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনজুরুল কাদির বাবু,

প্রধান মেহমান মাওলানা মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি মাওলানা মো. শহিদুল ইসলাম , আমন্ত্রিত অতিথি হিসেবে সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । প্রধান অতিথি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু বক্তব্যে বলেন বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজনে তরুণ যুব সমাজের খেলাধুলায় মনোযোগী করতে হবে।

৫ আগস্ট ছাত্র -জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে বিগত ১৬ বছর এই ফ্যাসিবাদী সরকারের শাসনামলে বাংলাদেশ জামাতি ইসলামকে কথা বলার মত সুযোগ দেয়নি এখন মনে হচ্ছে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে।স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে জনগণ, ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ডলী প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনুসকে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশ ও জাতিকে খেলাধুলার অমনোযোগী হয়ে পড়েছে আমাদের যুব সমাজ মাদকের আসক্ত হয়ে পড়েছে , মাদক থেকে ফিরে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে ফুলবাড়ি উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে সুশৃংখলভাবে প্রীতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করতে হবে।

তরুণ যুবকরাই দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে সমাজকল্যাণে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা । ফুলবাড়ী উপজেলা ১নং এলুয়াড়ি ইউনিয়নের জামায়তের যুব বিভাগ উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের চাম্পিয়ান দলের ৪ নং ওয়ার্ডকে ০-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন রানাস আপ দল ২ নং ওয়ার্ড। প্রীতি ম্যাচ সমাপ্তির হয় ,পরে চ্যাম্পিয়নদের মাঝে আর্থিক সহায়তা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মনজুরুল কাদির বাবু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park