1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মান্নান নামে ফেরিওয়ালাকে আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)

বাংলার চেতনা নিউজ।

যশোরের অভয়নগরে ফেরিওয়ালার ভয়াবহ লালসার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু।
জানা যায়, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েটিকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৪২) নামের এক লম্পট ফেরিওয়ালাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ।
সে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার বেগমপুর এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর এর সকালে উপজেলার তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি সকালে স্কুলে যাওয়ার সময় ফেরিওয়ালা আব্দুল মান্নান তাকে ফুসলিয়ে স্কুলের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে সে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। বিকালে বাড়িতে ফিরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
তখনই সে পুরো ঘটনাটি খুলে বলে। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে পরিবার অভয়নগর থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, ডাক্তার ফেরদাউস শান্ত জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ধর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।
এই জঘন্য অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park