1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

চটগ্রামের সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

-ঃনিউজ ডেস্ক ঃ-

চট্টগ্রাম, ২৩ এপ্রিল ২০২৫ঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২২-০৪-২৫) দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা যায়।

অভিযানে জব্দকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্দ্বীপসহ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান চলমান রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park