1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

গাজীপুরে শ্রমিকের ৩ মাসের বেতন নিয়ে মালিক লাপাত্তা, প্রশাসনের গাফিলতি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার

গাজীপুরের বোর্ড বাজারে এক গার্মেন্টসে ২ শতাধিক লোকের ৩ মাসের বেতন না দিয়ে পালিয়ে গিয়েছে এক মালিক।জানা যায়, গত ডিসেম্বর থেকে এম এস ফ্যাশনের মালিক শফিকুল ইসলাম (৫৮) শ্রমিকদের ন্যয্যা বেতন পরিশোধ না করে আত্মগোপনে রয়েছে। পরবর্তী তে শ্রমিকরা শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।এবিষয়ে গত ৬ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে বেতন না পাওয়া শ্রমিকরা। টানা ৩ ঘন্টার আন্দোলনের পরে গাছা থানা পুলিশ ও ইন্ড্রাস্টিয়াল পুলিশের একটি টিম আন্দোলনরত শ্রমিকদের সাথে সমঝোতার বিষয়ে টেবিল বৈঠকে আন্দোলন বন্ধ করা হয়।বিএনপি’র নেতা সারোয়ার হোসাইন মিজান জানান, আন্দোলনের দিন গাছা থানা কর্তৃপক্ষ আমাদের কে ৩ দিনের মধ্যে আমাদের বেতন সহ সবকিছু সমাধানের আশ্বাস দিলেও আজ এক সপ্তাহ ধরে কোনো সমাধানের আশ্বাস পাচ্ছি না।তিনি জানান, এর আগেও গত দুই মাস আগে আমরা আরেকবার আন্দোলনে নেমেছিলাম ঐসময়ও আমাদের পুলিশ লাঠিচার্জ করে আন্দোলন বন্ধ করে সমাধানের তারিখ দেওয়া হয়েছিল।

তিনি আরো জানান, মালিকের পলাতক থেকে শুরু করে সবকিছুর সহযোগিতায় ছিল বিল্ডিং মালিক নাঈম(৫০) আমরা সেটা প্রশাসন কে অবগত করা সত্ত্বেও প্রশাসন নাঈমকে এখনো কিছু জিজ্ঞেস করে নাই। আমরা চাই দ্রুত নাঈম কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বেড়িয়ে আসবে।

মিজান বলেন, মালিক পলাতকের পরে নাঈম বিল্ডিং থেকে বেশকিছু মালামাল নামিয়ে নিয়েছে আমাদের চোখ ফাঁকি দিয়ে। আমরা এবিষয়টি প্রশাসন কে অবগত করেছিলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park