1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

গাজীপুরে ইয়াবাসহ-১ মাদক ব্যবসায়ী আটক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ বক্তারপুর সাকিনস্থ বাতেন দর্জির ছেলে জনৈক সাইফুল ইসলামের মালিকানাধীন সাজিদ স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চালায়। পুলিশ রাস্তায় ছোট দেউলিয়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে মো. রাজ্জাক শেখকে তল্লাশী করে তার নিকট থেকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে। পরে গত ৮ মে রাতে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং ৭(৫)২৫। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানন মাদক বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park