1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

“গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর কে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশ।”

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস টিম দিনাজপুর ঈদগাহ আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীর কে গ্রেফতার করা হয়।সাবেক সংসদ সদস্য এতদিন ঈদগাহ আবাসিক এলাকায় আত্মগোপন করে অবস্থান করছিল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা পুলিশ সুপার এর নেতৃত্বে আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়েআজ ১৫ এপ্রিল (মঙ্গলবার )সন্ধ্যায় আবাসিক হোটেল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর বিরুদ্ধে পাঁচ আগস্ট এর গণহত্যা সহ ছাত্র-জনতার উপর গুলি চালানোর নির্দেশ সহ অগ্নিসংযোগ, ফ্যাসিস্ট সরকারের আমলে অর্থ পাচার, দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার একাধিক মামলায় এজাহার ভুক্ত আসামি । গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park