1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনা-৫ আসনের পথ সভায় বিএনপি নেতা আলী আজগর লবি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,বাংলার চেতনা নিউজ।

খুলনা-৫ (ফুলতলা-ডুমরিয়া) আসনে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ আলী আজগর লবি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে অবহেলিত ফুলতলা-ডুমুরিয়াবাসীর পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন। এ জন্য সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, এ জনপথের মানুষ এতোদিন ধরে অবহেলিত থাকায় একদিকে যেমন উন্নয়ন হয়নি অন্যদিকে একের পর এক মিল কলকারখানা বন্ধ ও বিলডাকাতিয়ার জলাবদ্ধতার কারণে এলাকাবাসীকে পিছিয়ে দিয়েছে। এ অঞ্চলের উন্নয়নের জন্য তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
শনিবার বিকালে বিএনপির ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে,বাসষ্টান্ড চত্বরে পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিঃ মনির হাসান টিটোর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা ওয়াহিদ হালিম ইমরান, বিএনপি নেতা এনামুল হোসেন পারভেজ, মশিউর রহমান বিপ্লব, শেখ লুৎফর রহমান, মোঃ আতাউর রহমান,,

মোঃ ইব্রাহীম সরদার, মোঃ আকতার মাহমুদ, আনিছুর রহমান পলাশ, মোতাহার হোসেন কিরণ, আলমগীর সরদার, মোঃ বকুল ভুইয়া, মোঃ ইকবাল খান, গাজী ফজলুল হক, মোল্যা নজরুল ইসলাম, টিটো জমাদ্দার, মোঃ ইদ্রিস মোল্যা, মোঃ আয়ুব আলী, মাসুদ চৌধুরী, আঃ রউফ গাজী, আনিছুর রহমান রনি, মোঃ শেখ আলমগীর হোসেন, হালিম শেখ, তোতাউর রহমান, মোঃ জাহিদ হোসেন, মোঃ কালাম শেখ, মোঃ জামির হোসেন, মোঃ আকবর মোড়ল,  মোঃ হালিম সরদার, মিতা পারভীন, মোঃ ইয়াসমিন খাতুন, মহির হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু, শ্রমিক নেতা জাহিদ হাসান লাভলু,মোঃ শফিকুর রহমান, মোঃ আবুল হোসেন, মোঃ রহিম গাজী, মোঃ আব্বাস মোল্যা, হাদি জমাদ্দার, তাইজুল ইসলাম অপু, মোঃ লিটুন গাজী, শেখ খলিলুর রহমান, শাহীন আজাদ, মোঃ আব্দুর রহমান, মোঃ রেজাউল মহদার, মোঃ সাকিল রানা, মোঃ খলিল গাজী ও আজমল প্রমুখ।  পথ সভার পূর্বে উপজেলা বিএনপির উদ্যোগে এক র‌্যালী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park