1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

খুলনা সোনাডাঙ্গার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব),এলিট র্ফোস হিসেবে অত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী

বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। ভিকটিম গোলাম হোসেন (২৫) এর সাথে এজাহারে বর্ণিত আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ২৫ মে ২০২৫ তারিখ রাত সাড়ে ১১ টার সময় সোনাডাঙ্গা থানাধীন মেট্রোপলিটন

কলেজ রোড সংলগ্ন তপন চানাচুর ফ্যাক্টরীর বিপরীত পাশে ফাঁকা জায়গায় ভিকটিম গোলাম হোসেনকে একা পেয়ে মামলার এজাহারে বর্ণিত ১নং ও ২নং আসামি ছুরি দিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। পরবর্তীতে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,খুলনায় নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ মে ২০২৫ তারিখ রাত ১.২৫ ঘটিকায় মৃত্যুবরণ করে।

উক্ত ঘটনার বিষয় ভিকটিমের খালাতো ভাই মোঃ জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে কেএমপি, সোনাডাঙ্গা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যার রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব-৬,স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ২৭ মে ২০২৫ তারিখ আনুমানিক ৩ ঘটিকার সময় র‌্যাব-৬,

(স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনা সোনাডাঙ্গা মডেল থানাধীন সৈয়দ আলী সড়ক এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি (১) মোঃ হৃদয় (২৫), পিতা-মৃত আনোয়ার, সাং- হোল্ডিং ৭, ২য় সৈয়দ আলী হোসেন সড়ক, আইডিয়াল কলেজ রোড, সোনাডাঙ্গা থানা, জেলা- কেএমপি, খুলনাকে গ্রেফতার করে। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park