1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনা সদর দলিল লেখক সমিতির ২০২৬-২৯ অর্থ বছরের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বটিয়াঘাটা, ডুমুরিয়া,রুপসা,তেরোখাদা, দাকোপ,দিঘলিয়া,ফুলতলা ও দৌলতপুর সমিতি ও খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নির্বাচনে সভাপতি পদে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দলিল লেখক সমিতি নেতা মোঃ বাহাউদ্দীন খন্দকার,সাধারণ সম্পাদক পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ ফিরোজ হাচান। অন্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন সহ সভাপতি শেখ মোশাররফ হোসেন ভোট ৪৬,
সহ সম্পাদক কবিরুল ইসলাম ভোট ৪৫,

কোষাধ্যক্ষ ইভান আলম ভোট ৪৪, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাচান ভোট -৪৬, প্রচার সম্পাদক নাজমুল হক ভোট-৪৫,দপ্তর সম্পাদক কাজি রুবায়েত ভোট-৪২, মোঃ তৌহিদুল ইসলাম।
এছাড়া নির্বাচিত সদস্যবৃন্দ হলেন উজ্জ্বল ঘোষ ও ওয়ালিউর রহমান। নির্বাচনে কমিশনারের দায়িত্বে ছিলেন সদর দলিল লেখক সমিতির এম আকতার হোসেন,

প্রিজাইডিং অফিসার দায়িত্বে ছিলেন এ্যাডভোকেট সৈয়দ এরশাদ আলী,জেলা ভেন্ডার সভাপতি মোঃ ইকবাল হোসেন,মোঃ সিদ্দিক আলী ও মিজানুর রহমান। নির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েন বটিয়াঘাটা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম,জহির রায়হান লালনসহ বিভিন্ন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park