
মোঃ মামুন মোল্লা খুলনা।
নিরাপদ সড়ক দিবস(২০২৫) মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি , কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই খানজাহানআলী থানা শাখা ও গণসেবা সংস্থার যৌথ উদ্যোগে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় শিরোমণি খুলনা যশোর মহাসড়কে এক বর্ণাঢ্য রেলি, লিফলেট বিতরণ ও আলোচনা সভা শিরোমনি নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণসেবা সংস্থার সভাপতি আকলিমা খাতুন। নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন নিসচা খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান লিটন , খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, মিনা মুরাদ হোসেন, মোল্লা লিমন হোসেন, এস, এম,ইলিয়াস সরদার, ইমন চৌধুরী , মোঃ হাদিউজ্জামান, শেখ আলমগীর হোসেন, শেখ আশরাফুল আলম, শফিকুল , শেখ ইমদাদুল হক , শেখ খালিদ হোসেন, শেখ মহিবুল্লাহ, শেখ সিয়াম, শেখ আসাদ, রিফাত, তৌহিদুল ইসলাম , আসলাম শেখ , মোহাম্মদ আনিস, মোহাম্মদ বাচ্চু, বাহাউদ্দিন, ইলিয়াস হোসেন, মুসা শেখ, পিয়াস প্রমূখ।