1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা রূপসায় স্কুল ছাত্রীকে উত্তাক্ত করার প্রতিবাদ করায় ২ জন আহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি ঃ

খুলনা জেলার রূপসায় উপজেলায় ১১ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে উত্তাক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হাতে আহত হয়েছে নৌকা মাঝি সমিতির সভাপতি আব্দুল হালিম শেখ (৫০) ও তার ছেলে হাসান শেখ (২৮)। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ৭টায় রামনগরস্থ যমুনা বরফ কলের পাশে।থানায় অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে খোকন মাঝির ছেলে রাব্বি ( ২৩) একই এলাকার হাসান শেখের মেয়ে স্কুল ছাত্রীকে উত্তাক্ত করে আসছে। গত ৯ রমজান রহমত নগর স্কুলের কাছে ওই কিশোরী প্রাইভেট পড়ে আসার সময় বখাটে রাব্বি তার হাত ধরে টানাটানি করে। একথা স্কুল ছাত্রী তার পিতাকে জানালে তার পিতা এ ঘটনার প্রতিবাদ করলে রাব্বি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে।এই ঘটনার জেরে ১৪মার্চ সন্ধ্যায় বহিরাগত কিছু যুবক কে নিয়ে রাব্বি স্কুল ছাত্রীর দাদা পূর্ব রুপসা ঘাট মাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি হালিম শেখ ও তার পুত্র হাসান শেখ কে মারধর করে এবং জামির হাওলাদার এর ঘর ভাংচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ৫জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছে হালিম শেখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park