1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনা মহানগর খান জাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধিঃ

: খুলনা মহানগর খান জাহান আলী থানার অন্তর্গত যোগীপোল ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা রবিবার বিকাল ৫ টায় ফুলবাড়িগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সিয়াম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, প্রধান বক্তা খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু। সভায় বক্তব্য রাখেন শেখ আব্দুস সালাম,মোঃ ইমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম রফিক, মামুন মেম্বার, আলামিন হাওলাদার, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, ইলিয়াস হাওলাদার, স্বাধীন মির্জা, সাদ্দাম হোসেন, মোঃ আলী হুসাইন, ফয়সাল আহমেদ, মেহেদী হাসান, শেখ শাহেদ আহমেদ। প্রধান অতিথি কাজী মিজানুর রহমান তার বক্তব্যে ছাত্রদলের উদ্দেশ্যে বলেন আমি খান জাহান আলী থানা ছাত্রদলের সভাপতি ছিলাম এখন থানা বিএনপির হাল ধরেছি আপনাদের একসময় বিএনপির হাল ধরতে হবে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্রদল অন্য সংগঠন থেকে আলাদা এবং আদর্শ একটি ছাত্র সংগঠন।তিনি আরও বলেন আপনাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। আপনাদের মধ্য থেকে বলিষ্ঠ ছাত্র নেতৃত্ব আগামীতে দেশে নেতৃত্ব দেবে। তিনি আরো বলেন আপনারা মাদক মুক্ত এবং সুশৃংখল ভাবে নেতৃত্বের মাধ্যমে দল ও দেশের গৌরব অক্ষুন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি আশা করি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park