1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা মহানগর ইসলামী বাংলাদেশের দোয়া আলোচনা সভা ও কম্বল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ৩১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব সেলিম হোসেন বাবুল এর জীবন কর্ম শীর্ষক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টার সময় লবণচরা বান্ধা বাজার সংলগ্ন সংগঠনের ৩১ নং ওয়ার্ড কার্যালয় অনুষ্ঠিত দোয়া ও

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর শাখার সভাপতি ও খুলনা -২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন লবণচরা থানার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,

৩১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আফছার উদ্দিন মাষ্টার, সাধারণ সম্পাদক আমিন আহমেদ,শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুম সেলিম হোসেন বাবুলের পুত্র মোঃ সোহাগ। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি ইবাদত হোসেন, ইসলামী যুব আন্দোলন নেতা ইব্রাহিম হোসেন রুবেল,

ইসলামী আন্দোলন ৩১ নং ওয়ার্ডের উপদেষ্টা মাওলানা ফজলুল কাদের,যুব আন্দোলন মহানগরীর সাধারণ সম্পাদক মোমেনুল ইসলাম নাছিব, জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি মাওলানা আশরাফুল ইসলাম, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব আন্দোলন নেতা মোঃ লাভলু সরদার।

এসময় অসংখ্য নেতাকর্মী ও সমার্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি আমানুল্লাহ। সভা শেষে দুস্হদের মাঝে কম্বল বিতরণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park