1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২৫ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক(ইঞ্জি:)মো: জিয়াউর রহমান পিএএ।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন খুলনা বিআরটিএ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন, খুলনার ডেপুটি সিভিলে সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, খুলনা কেপিআই বিভাগীয় প্রধান মোঃ মশিউর রহমান, দৈনিক কালের কন্ঠ খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। ২ শতাধিক পেশাদার চালকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এ সময় বিশেষ অতিথিরা সড়ক পরিবহন আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ কতিপয় অপরাধের ধরন ও দ্বন্ড সম্পর্কে আলোচনা করেন। খুলনা সার্কেলের সহকারী পরিচালক উসমান সরোয়ার আলম (ইঞ্জিনিয়ার) ট্রাফিক চিহ্ন সম্পর্কে আলোচনা করেন। তিনি তিন প্রকার চিহ্ন বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক চিহ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।প্রধান অতিথি পরিচালক (ইঞ্জি:)মো: জিয়াউর রহমান বলেন আসুন সবাই আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। তিনি মোটরযান চালক মালিক যাত্রী ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। চালকদের প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park