1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনা বটিয়াঘাটা ভূমি অফিসের সামনে থেকে সাংবাদিকের মটর গাড়ী চুরি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ।

খুলনার বটিয়াঘাটা থেকে সাংবাদিক এইচ এম সাগর (হিরামন) এর হিরো স্প্লিন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২৫) দুপুর ২ টা থেকে ২.৩০ এর মধ্যে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক হিরামন সাগর জানান, জরুরি কাজের জন্য ১.৩০ মিনিটে এসিল্যান্ড অফিসের সামনে তিনি গাড়ি রেখে জরুরি তথ্য সংগ্রহের কাজে ইউ এন ও অফিসে যান।

কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন গাড়িটি সেখানে নাই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেলটি ছিলো কালো কালচে কফি কালারের। পরে তিনিসহ তার সহকর্মীরা থানা পুলিশের সহায়তা নিয়ে এসিল্যান্ড অফিস ও ইউএনও অফিস এর সিসি টিভি ফুটেজ চেক করেন। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় ইউএনও অফিসের বাইরের আটটি ক্যামেরা পুরোটাই নষ্ট বলে কর্তৃপক্ষ জানায়।

এদিকে এসিল্যান্ড অফিসে গেলে সিসি টিভির পাসওয়ার্ড দিতে তালবাহানা শুরু করে অফিস কর্তৃপক্ষ। এসিল্যান্ড অফিস থেকে বলা হয়, স্যার ছুটিতে থাকায় পাসওয়ার্ড আমাদের কাছে নাই স্যারের কাছে পাসওয়ার্ড। আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার ঘটনাস্থলে এসে পাসওয়ার্ড নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন। সেখানে মোটরসাইকেল চোরের ফুটেজ দেখতে পাওয়া যায়।
ঘটনার পরপরই সাংবাদিক হিরামন বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেছেন।যার নং- ৪৫৫, তাং- ৭ সেপ্টেম্বর ২০২৫ উল্লেখ্য, এর আগেও বটিয়াঘাটা উপজেলা থেকে এভাবে মটর সাইকেল চুরি হয়েছে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ চেক করে অভিযান অব্যাহত রেখেছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park