1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনা দাকোপ উপজেলা পরিদর্শন করেন ডিসি – সাইফুল ইসলাম।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।

খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম ২৯-মে বৃহস্পতিবার দাকোপ উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ১নং পানখালি ইউনিয়ন পরিষদ, লক্ষীখোলা কমিউনিটি ক্লিনিক, লক্ষীখোলা নদীর বাঁধ, পানখালি ইউনিয়ন ভূমি অফিস, চালনা পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এছাড়াও তিনি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত লজিক প্রকল্পের আওতায় পানখালি ইউনিয়নের লক্ষীখোলা কমিউনিটি- ভিত্তিক সুপেয় পানির জন্য নির্মিত সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি চালনা পৌরসভা প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ চত্বরে দুটি বৃক্ষের চারা রোপণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে দাকোপ উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক । এসময় সভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park