1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা তথ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডিসি-সাইফুল ইসলাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

গত ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ (বুধবার)”নতুন বাংলাদেশ, চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা” এই স্লোগানকে সামনে রেখে
তথ্যমেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান নগরীর জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের, উপ-পরিচালক, মোঃ আবদুল ওয়াদুদ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম ও জেলা তথ্য অফিসের, সহকারী তথ্য অফিসার,তরুণ কুমার মন্ডল ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনাকের সদস্য, অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির। খুলনা সনাকের সভাপতি, অধ্যাপিকা রমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. শামীমা সুলতানা শীলু।

পরে প্রধান অতিথি স্টল প্রতিনিধিদের মাঝে স্মারক ক্রেস্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park