1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

মো মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল খুলনাতে অনুষ্ঠিত হয়ে গেলো কেবলমাত্র প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নই বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করতে পারে’’ শীর্ষক ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৫।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এর পৃষ্ঠপোষকতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনা এর আয়োজনে গভ: ল্যাবরেটরি হাই স্কুল খুলনায় গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এ ইংলিশ ডিবেট কম্পিটিশন। বিতর্ক প্রতিযোগীতায় গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার দুটি দল অংশগ্রহণ করে।
ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনার দেবপ্রশাদ পাল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনার উপ-পরিচালক, ড. মোঃ কামরুজ্জামান, গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রাক্তন প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম, খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিস রুমানাই ইয়াসমিন। বিতর্ক প্রতিযোগীতার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন গভ: ল্যাবরেটরি হাই স্কুল খুলনার প্রধান শিক্ষক আবু হানিফ। অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রাক্তন প্রধান শিক্ষক মো: ইমরান আলী, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কবির আলম খান, কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খুলনার সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন। বিতর্ক প্রতিযোগীতাটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব, গভ: ল্যাবরেটরি হাই স্কুল, খুলনার প্রক্তন শিক্ষার্থী মাহাথির মোহাম্মদ অথৈ।
প্রতিযোগিতার পক্ষ দলের বিতার্কিকরা হলো ১। মাহাদি মোহাম্মদ আকিব (৯ম শ্রেণি) ২। সাদিদ লাদিফ (৯ম শ্রেণি) ৩। নিঝুম (৮ম শ্রেণি)। অন্যদিকে বিপক্ষ দলের তার্কিকরা হলো ১। শরিফ আমির হামজা (৯ম শ্রেণি) ২। মারওয়া বিনতে আনোয়ার (৯ম শ্রেণি) ৩। তাহনাস তাসনিম উপমা (৮ম শ্রেণি) । শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছে মারওয়া বিনতে আনোয়ার (৯ম শ্রেণি)। প্রতিযোগীতা শেষে অতিথিবৃন্দ পক্ষ ও বিপক্ষ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park