1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনা ও চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানঃ অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ৫

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

, ২১ জুন ২০২৫ (শনিবার): গতরাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল খুলনা শহরের টুটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী বাহিনী ‘বুলবুল গ্রুপের’ ০৪ জন সদস্যকে গ্রেফতার করে। অভিযান কালে ০১ টি বিদেশী পিস্তল, ০২ টি স্থানীয়ভাবে তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৬ টি বিভিন্ন প্রকার গোলাবারুদ, ১০৫ পিস ইয়াবা এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে আজ আনুমানিক ভোর ৬ টায় চুয়াডাঙ্গা সদর এলাকায় পরিচালিত পৃথক একটি অভিযানে চুয়াডাঙ্গার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোঃ লিমন আলীকে গ্রেফতার করা হয়। অভিযান কালে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি পিস্তলের গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলারক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park