1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখল । প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল। দখলকারী বহাল তবিয়তে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

 

খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের জমি যবর দখল করে নিয়েছে রিপন শেখ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায় , খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া মৌজার রেকর্ডিও মালিক চৈতির নামিও ১৫.৬৭ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে রিপন শেখ ও তার সাঙ্গপাঙ্গরা।
গত ৩০ জুলাই রিপন শেখ তার বাহিনী নিয়ে জমি দখলে নিয়ে ধান রোপন করেন এবং চৈতির জমির দেখ ভালের দায়িত্বে থাকা মিখাইল শেখ ও তাদের বর্গাদার কে জমি থেকে জোর পূর্বক উঠিয়ে দিয়ে রিপন ও তার বাহিনী বিভিন্ন প্রকার হুমকিধানকি প্রদান করেন এবং পার্শ্ববর্তী জমিগুলোতেও রিপন শেখ ধান রোপণ করবে বলে জানিয়ে দিয়েছেন।

দিঘলিয়া মৌজায় চৈতি ও তার দুই বোনের নামীয় রেকর্ডিও অন্য সম্পত্তিতেও তাদের যেতে মানা করা হয়েছে। এ ঘটনায় চৈতির পরিবার ও মিকাইল শেখ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বর্তমান সময়ে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নিয়ে হুমকি-ধামকি প্রদান করায় জমির কেয়ারটেকার মিকাইল শেখ দখলীয় জমি উদ্ধার ও রিপন শেখ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

এ বিষয়ে দিঘলিয়া থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন বলেন, তদন্তের মাধ্যমে প্রাপ্ত অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park