1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার দিঘলিয়ায় এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত খুলনার দিঘলিয়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিঘলিয়া শাখা। রবিবার (২০ জুলাই) বিকেল ৫টায় আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ৭২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, কামরুজ্জামান টুকু, মোল্লা খাইরুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজলসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। প্রধান অতিথি আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে বলেন, “এই শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে। তাদের মেধা ও শ্রমের যথাযথ মূল্যায়ন করতে পারলেই একটি শিক্ষিত, সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শিক্ষা ও মেধাবিকাশে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও মিলনমেলার আবহ। বক্তারা আরও বলেন, এসএসসি পরীক্ষায় সফলতা শুধু ব্যক্তির নয়, এটি পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হিমেল গাজী। দিঘলিয়াবাসীর কাছে এটি এক গর্বময় ও স্মরণীয় আয়োজন হয়ে থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park