1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার ডিআইজি অসহায় হালিমা বেগমকে নতুন ঘর উপহার দিলেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,

পুলিশ যে জনগণের বন্ধু তা আবারও প্রমাণ করলেন খুলনার ডিআইজি মো: রেজাউল হক পিপিএম ।
রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামে টিনের ছাউনি ও চারপাশে মাটির দেওয়াল দিয়ে বসবাস করতেন হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ ।

স্বামী সন্তান কেউ নেই তার । সে একা বসবাস করতেন ওই কুঁড়ে ঘরে। ভোর হলেই তিনি চলে যেতেন অন্যের জমিতে কাজ করার জন্য ফিরতেন দুপুরবেলা। এভাবেই চলত তার জীবন জীবিকা।গত ১৯ মার্চ ভোরবেলা তিনি অন্যের জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। আনুমানিক সকাল আটটার দিকে বৃদ্ধ জানতে পারেন তার বসত ঘরটি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম বিষয়টি জানতে পেরে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে বৃদ্ধ মহিলার নতুন ঘর তৈরি করার সকল ব্যবস্থা করেন।বসত ঘরটি বসবাসের উপযোগী তৈরি করেবুধবার (১৬ এপ্রিল) নতুন ঘরটি তিনি দেখতে আসেন এবং বৃদ্ধ মহিলার সাথে কুশালাদি বিনিময় করেন।ঘরের মধ্যে ব্যবহারিত সকল মালামাল ডিআইজি রেজাউল হক তিনি উপহার দেন অসহায় বিধবা হালিমাকে।এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান l।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park