
নিউজ ডেস্ক ঃ
অদ্য ০৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯,০০ ঘটিকায় খুলনা মহানগরীর ডাকবাংলা মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ গুরুতরভাবে আহত হন।
পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাসুম বিল্লাহ রুপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা ।
উল্লেখ্য গুলি করে পালানোর সময় স্থানীয় লোকজনের হাতে অশোক ঘোষ নামে এক ব্যক্তি বিদেশি পিস্তলসহ আটক হয়। ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ পিস্তলসহ তাকে গ্রেফতার করে হেফাজতে নেয়।।