1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনার খালিশপুরে অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

এস.এম.শামীম ব্যুরো প্রধান খুলনা:-

খুলনা মেট্রোপলিটন পুলিশ পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক টীম গত ২১ মার্চ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালখালী মেইন রোডস্থ একটি টিনশেড বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কুখ্যাত সন্ত্রাসী দিঘলিয়ার গফুর হাওলাদার পুত্র হাসান হাওলাদার কে খুলনার খালিশপুর তার বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর ভাড়াকৃত টিনশেড বাসার শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে ৪ রাউন্ড গুলিভর্তি ১ টি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খলিশপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী হাসান এর বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় ১ টি মামলার তথ্য পাওয়া গেছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park