1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট এলাকা থেকে আটক করা হয় তাকে।আটক ওমর ফারুখ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটির বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বলেন, দুপুরে আমাদের থানা পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা থানা এলাকায় চেকপোস্ট বসাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহণ থেকে যাত্রী ওমর ফারুখ নেমে যাওয়ার চেষ্টা করে। এসময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যান। তার কাছ থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park