1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনায় যথাযোগ্য মর্যাদায় চুকনগর গণহত্যা দিবসে ইউএনও -আল আমিন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১২২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

 

খুলনার চুকনগরে যথাযোগ্য মর্যাদায় ”চুকনগর গণহত্যা দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন, বিএনপি ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতিরক্ষা বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া চুকনগর কলেজ, হাসানিয়া দাখিল মাদ্রাসা,প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পণ করে। এরপর খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হকের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভুমিতে ফুল দিয়ে ৭১ এর গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষ হলে বধ্যভুমি চত্বরে ৭১ এর গণহত্যায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ডুমুরিয়া উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। অন্যান্যের মধ্যে উপ¯স্হিত ছিলেন ও বক্তব্য রাখেন শেখ আবুল কালাম মহিউদ্দিন, চুকনগর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হাফিজ মাহমুদ, ডুমুরিয়া থানার এস আই শাহীন কাদির, ডুমুরিয়া উপজেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ, চুকনগর প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমীন, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইলাম, কাঠাঁলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক, প্রভাষক মনিরুল ইসলাম ব্রাউন, বিএনপি নেতা শেখ আবু শাহামা, প্রভাষক মনিরুল হক, হাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহীন কাদির, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন, চুকনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা মাহবুব আলম, মফিজুল ইসলাম শেখ, আব্দুল হাই শেখ, মৃনাল কান্তি দাস, সোহেল মাহবুব, হুমায়ুন কবির, ছাত্রদল নেতা মেহেদী হাসান তুহিন, দিপু মল্লিক, সুদেব কুমার দাস, রিফাত শেখ, সাজিদ শেখ, গাজী ফয়সাল প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park