1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা -ডা, মোঃ মন্জুরুল মুরশিদ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন)

খুলনা ব্যুরো প্রধান >>>

খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা (সোমবার) দুপুরে নগরীর সিএসএস আভাসেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্বাস্থ্য দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যক্ষ্মা এখন আর মারাত্মক রোগ নয়। এটি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। রোগটি হলে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ঔষধ সেবন করলে এ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তিনি বলেন, যক্ষ্মা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষ্মা নিমূর্ল করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রতিবছর দেশে তিন লাখের বেশি মানুষের যক্ষ্মারোগ শনাক্ত হয়।আরো ১৭ শতাংশ রোগী শনাক্তের বাইরে রয়ে যায়। এ রোগে আক্রান্ত সকলকে শনাক্ত করার চেষ্টা করতে হবে। বর্তমানে শনাক্ত হওয়া শতভাগ রোগীকে আমরা চিকিৎসার আওতায় আনতে পেরেছি। ৩০টি যক্ষ্মা প্রবণ দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। এজন্য রোগটি প্রতিরোধ ও প্রতিকারে আমাদের সজাগ থাকতে হবে। খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাজফুজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মোঃ আবু শাহীন,মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহসিন আলী ফরাজী, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক মোঃ মুজিবুর রহমান, যক্ষ্মা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আনোয়ারুল আজাদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম গাজী, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। প্রসঙ্গত, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী ২০২৪ সালে যক্ষ্মা উপসর্গ আছে এমন প্রায়

৩০ লাখের অধিক ব্যক্তিকে পরীক্ষা করে মোট তিন লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মারোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগে ৮৫ হাজার ৬০৮ জন, চট্টগ্রামে ৬০ হাজার ৩০৯, রাজশাহীতে ৩৫ হাজার ৮১৯, রংপুরে ৩৪ হাজার ৮৩৩, খুলনায় ৩৪ হাজার ১৪ জন, বরিশালে ১৯ হাজার ৬০০, সিলেটে ২২ হাজার ২২ এবং ময়মনসিংহ বিভাগে ২১ হাজার ৪১৯ জন রোগী সনাক্ত করা হয়েছে।

এর আগে সিএসএস আভাসেন্টার চত্বর থেকে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কেসিসি-সহ ব্র্যাক, পিমে সিস্টারস, কেএমএসএস, নাটাব, পিকেএস ও দ্বীপশিখাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park