1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার (৬০)। সমাবেশ চলাকালে হঠ্যাৎ অসুস্থ রোধ করলে তাকে দ্রুত সিটি ইন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শেখ দিদারুল হোসেন দিদার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়ন থেকে পরপর তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া জনপ্রিয় বাংলা ছায়াছবি বিক্ষোভসহ কয়েকটি বাংলা ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি।উপজেলার রানাই গ্রামের মরহুম (সাবেক চেয়ারম্যান) শেখ আমজাদ হোসেনের বড় ছেলে শেখ দিদারুল হোসেন দিদার। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার মৃত্যুও খবর শুনে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে দেখতে ছুটে আসেন।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park