1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা,,,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৭০ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

 

খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে (৫০) গুলি করে ও রগ কেটে হত্যা করেছেন সন্ত্রাসীরা।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি করে। পরে মৃত্যু নিশ্চিত হতে পায়ের রগ কেটে দেয়।
দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাহবুবের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্বজনরা।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত করতে দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
মাহবুবের স্ত্রী বিলাপ করে বলেন, আমি গুলির শব্দ শুনেছি। আমি চেচিয়েছি। কেউ আসেনি ওকে ধরতে। মটরসাইকেলে হেলমেট পরে এসেছিল সন্ত্রাসীরা। কালো চেক চেক জামা পড়া একজন। যাওয়ার সময় গেটে গুলি করেছে। রাস্তায় গুলি করেছে গালি দিয়ে বলে কে আসবি আয়। কিছুদির ধরে ওকে মোবাইলে হুমকি দিচ্ছিল। আমি ওকে দুরে যেতে বলেছি অথবা আমাকে কথা বলতে দিতে বলেছি কিন্তু ও বলেছে আমি কারও ক্ষতি করিনি। আমার কেউ ক্ষতি করবে না। আর মরণ থাকলে তো হবে। আমি বলেছি এটা কোন কথা হয় না। সবার সব থাকবে আমার মেয়েদের কি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park