1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনায় নববর্ষ উপলক্ষে প্রস্তুতি সভায় ডিসি-মোহাম্মাদ সাইফুল ইসলাম

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,

আগামী পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার সকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, আগামী পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সকাল ৮ টায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। এদিন শোভাযাত্রা শেষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয় এ উপলক্ষ্যে শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে।

ঐদিন খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখা হবে। পহেলা বৈশাখে জেলখানা ও সরকারি শিশু পরিবারসমূহে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। মঙ্গল শোভাযাত্রায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কোন কিছু থেকে সবাইকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়। জেলা প্রশাসক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল,কেএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিহাব করিম, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park