1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বাংলার চেতনা নিউজ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও কাজের মান মূল্যায়নের ভিত্তিতে ৫ জনকে প্রেষণামূলক প্রণোদনা প্রদান করা হয়েছে। ১৪ আগস্ট (বুধবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রণোদনার অর্থ ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রণোদনাপ্রাপ্ত কর্মচারীরা হলেন- নিরাপত্তা প্রহরী মোঃ নজরুল ইসলাম গাজী, মালি মোঃ জিল্লাল হোসেন, দক্ষ চাষি মোঃ আকরাম হোসেন, গাড়ির হেলপার মোঃ বাদল সরকার ও নিরাপত্তা প্রহরী মোঃ আমিনুল ইসলাম জয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বপ্রণোদিত হয়ে দৃশ্যমান কাজে অগ্রণী ভূমিকা, নির্ধারিত সময়ে উপস্থিতি, দায়িত্বপূর্ণ কাজ সম্পন্নের পাশাপাশি অতিরিক্ত কাজে আগ্রহের ভিত্তিতে গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে এ প্রণোদনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রত্যেক কর্মের মূল্যায়ন থাকা উচিত। এই প্রেষণা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে অনুপ্রেরণা হয়ে থাকবে এবং কর্মীরা আরও বেশি পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন। আগামীতে এ ধরনের প্রণোদনা ৬ মাস অন্তর দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাই সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকেশিক্ষার্থীবান্ধব হতে হবে এবং তাদের কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মূল্যায়ন কমিটির সভাপতি ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

প্রণোদনাপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রহমান ও এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী। প্রণোদনা

প্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন নিরাপত্তা প্রহরী মোঃ নজরুল ইসলাম গাজী। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park