1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতির নিকট দোয়ার আহবান -আজিজুল বারী হেলালের

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

(ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা)

খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখড়ি কাটেংগা হাইস্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ এর বিকেল দোয়া মাহফিলকে ঘিরে মাঠজুড়ে ছিলো নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও জনসাধারণ মানুষের উৎসুক সমাগম। আবেগ ঘন পরিবেশে দোয়া মাহফিল পরিণত হয়েছিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনগণের এক স্বতঃস্ফূর্ত মিলন মেলায়।অনুষ্ঠানে

সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী। মাহফিল পরিচালনা করেন বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান এবং আবুল হোসেন বাবু।এ সময় মাহফিলে প্রধান অতিথি-খুলনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী – বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন-বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন-তিনি বাংলাদেশের গণতন্ত্রের স্পন্দন, মানুষের বিবেকের প্রতিচ্ছবি। ন্যায়, অধিকার এবং স্বাধীনতার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, তা দেশের ইতিহাসে সারাজীবন রয়ে যাবে।তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া,অসুস্থ, কিন্তু তার প্রতি মানুষের ভালোবাসা অটুট। এ মাঠে যারা আজ দোয়ার হাত তুলেছেন, তাদের প্রার্থনার শক্তিই তাকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনবে। খালেদা জিয়ার সুস্থতা মানে গণতন্ত্রের প্রাণ ফিরে পাওয়া, মানুষের আশা ফিরে পাওয়া।দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু,মোল্লা খাইরুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন।এ সময় উপস্থিত ছিলেন, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, শেখ আনিসুজ্জামান, উপজেলা বিএনপির নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির,আজিজুর রহমান, মো. বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিবুর রহমান আজিবার, ইউনিয়ন বিএনপি নেতা এসকে নাসির আহমেদ, আবুল বাশার, ইমদাদুল ইসলাম, ইউসুফ শেখ, মোবাশ্বের আলম, সাইফুল ইসলাম মোড়ল, এডভোকেট শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন,তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর লস্কর, পলাশ সেখ, ইমামুল ইসলাম, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ,(মোঃ নুরু ) কৃষক দল নেতা রাজু চৌধুরী, মো. সাবু মোল্লা,( মোঃ এনামুল কোবির ) মহিলা কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথি বেগম, রূপালী বেগম, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, তারেক রেজা, মুন্না(মোঃ শামীম আহমেদ) পারভেজ, ঈশান মোল্লা, রাব্বি হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সামগ্রিক শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park