1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দের সাথে রকিবুল ইসলাম বকুলের মত-বিনিময়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা।

খুলনা মহানগর খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সাথে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনা- ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ শেখ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মত-বিনিময় সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা বিএনপির প্রতিষ্ঠা সভাপতি শেখ মতিয়ার রহমান। মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলীর সঞ্চালনা মতবিনিময় সভায় বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহানগর বিএনপি’র সাবেক সভাপতি শেখ ইকবাল হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, সাবেক বিএনপি নেতা আব্দুর রব মুন্সী, সাবেক ভিপি মোঃ মহিউদ্দিন খোকন, সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর, মোল্যা সোলায়মান হোসেন, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, ইউপি সদস্য হাদিউজ্জামান, সাবেক ইউপি সদস্য শাহ আলম, শেখ ইকরাম হোসেন, নাসির পাটোয়ারী, মোঃ হুমায়ুন কবির বিল্লাল, শাজাহান হাওলাদার, মোহাম্মদ জামাল, মোঃ জাহাঙ্গীর হোসেন, আরিফুর রহমান মন্টু, জাহিদুল ইসলাম, নাজমুল হুদা পলাশ, শিরোমনি ওয়েব জুট মিলের চেয়ারম্যান সরদার লিটন, সাবেক ইউপি সদস্য ও মহিলা নেত্রী ঝর্না বেগম, মাস্টার আব্দুল কুদ্দুস। মত বিনিময় সভায় বিএনপি’র তৃণমূলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
সভার শুরুতে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিশেষ দোয়া করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park