1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কোটি টাকার উদ্ধার হওয়া ভারতীয় রুপার গয়না আটক ২

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪১ বার পঠিত

 

 

 

যশোর জেলা প্রতিনিধি মো মানিক হোসেন দৈনিক বাংলার চেতনা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবিএর দায়িত্বপূর্ণ এলাকা হতে এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় রুপার অলংকার উদ্ধার করেছে বিজিবি। এতে ২ জন পাচারকারী আটক হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নাভারন মোড় থেকে এসব রুপার অলংকার উদ্ধার করা হয়।

আটকরা হলেন, যশোরের শার্শা থানার বাগছড়ার বাগড়ি গ্রামের মো. জাহাঙ্গীর কবির লিটন (৪৮) এবং মো. মেহেদী হাসান (২৫)। তারা সম্পর্কে বাবা-ছেলে।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে।এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন এর একটি বাস তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ছোট-বড় ৭১টি প্যাকেট উদ্ধার করে।

উদ্ধার হওয়া প্যাকেট হতে সর্বমোট এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার উদ্ধার করে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা রুপার এই অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছেন।

আটক আসামিদেরকে শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া অলংকারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park