1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুয়েটে এমএসই বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স
এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩ ও ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।এমএসই স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানটি ১৪ সেপ্টেম্বর রবিবার বিকালে বিশ্বিবদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। অনুষ্ঠানে এমএসই
স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ)প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী
প্রকৌশলীদের সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের
এমএসই বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park