1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কুপ্রস্তাবেৎরাজি না হওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

সাব্বির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলার চেতনা নিউজ

খুলনার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামে এক যুবতীকে কু প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় উক্ত পরিবারের ৫ জনকে জখম করেছে প্রতিপক্ষ

আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভূক্তভোগী সূত্রে জানা গেছে, জাবুসা গ্রামের আজিজুল শেখের কন্যা অনুপা (২০) কে একই গ্রামের জনৈক আসাবুর দীর্ঘদিন ধরে কু প্রস্তাব দিয়ে আস ছিলো। সর্বশেষ গত মঙ্গলবার ২৬ আগষ্ট ২০২৫ বিকালে আসাবুর পুনরায় যুবতীকে কু প্রস্তাব দেয়।

বিষয়টি নিয়ে অনুপার পরিবার আসাবুরের পরিবারের কাছে রাত ৯ টা ৩০ মিনিটের সময় অভিযোগ করতে গেলে উভয় পক্ষের মধ্য প্রথমে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।একপর্যায়ে আসাবুর সহ তার সহযোগীরা যুবতীর পরিবারের সদস্যর উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও জখম করে।

এসময় অনুপা (২০) তার পিতা আজিজুল (৪৫) মাতা রেহেনা (৩২) এবং দাদা সিদ্দিকুর (৭০) এবং মিজানুর রহমানের স্ত্রী তানিয়া (২৫) জখম প্রাপ্ত হয়।

তাদের চিৎকারে আশাপাশের লোক এগিয়ে এলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ব্যাপারে যুবতীর মাতা রেহেনা বাদী হয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।এ ব্যাপারে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park