1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কালিয়ায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার 

নড়াইলের কালিয়া উপজেলায় নড়াইল-১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কালিয়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আছরের নামাজ শেষে কালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কালিয়া বাজার প্রদক্ষিণ করে ছোট কালিয়া মোড় ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। মিছিলের সামনের সারিতে দাড়িপাল্লা প্রতীক নিয়ে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। পুরো মিছিলজুড়ে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে কালিয়া পৌর এলাকার প্রধান সড়কগুলো।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-১ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। দুর্নীতি, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে মুক্ত হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই। তারা বলেন, দাড়িপাল্লা প্রতীক জনগণের ন্যায়, ইনসাফ ও সুশাসনের প্রতীক—এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফিরবে।

বক্তারা আরও বলেন, কালিয়া উপজেলার মানুষের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার অঙ্গীকারবদ্ধ। আগামী নির্বাচনে জনগণ দাড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেবে বলেও তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন কালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আলমগীর হোসেন। কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park