1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কয়রায় শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের শাস্তির দাবীতে মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

 

মোঃফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি :-

খুলনার কয়রায় উপজেলার বাগালী ইউনিয়নে কুশোডাঙ্গা গ্রামের শিক্ষক মোঃ আঃ মজিদ মোড়ল এর অনৈতিক কর্মকান্ডের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ফতেকাটি কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও দুপুর ১ টায় কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুশোডাঙ্গা ফতেকাটি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মজিদ দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড করে আসছে ১৯৯৬ সালে ফতেকাটি কুশোডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন সময়ে ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে মুচলেকা দিয়ে ক্ষমা চাওয়ার পরও তার চরিত্র ভালো হয়নি। সে দীর্ঘ দিন ধরে ফতেকাটি গ্রামের এক মহিলার সাথে পরকীয়া করে অবৈধভাবে শারিরীক সম্পর্ক করে আসছে। ফতেকাটি গ্রাম বাসি উক্ত মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় গত ২৭ অক্টোবর রাতে ধরে ফেলে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে শিক্ষক আঃ মজিদ পরকীয়া সম্পর্ক করে আসছে। প্রায় রাতেই তিনি ওই নারীর বাড়িতে আসা-যাওয়া করতেন।
এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর রাতে ওই নারীর সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান তিনি। ওই সময় তাদের অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলেন ওই নারীর স্থানীয়রা। পরে প্রতিবেশীরা এসে তাকে বাড়ির পাশে গাছে উলঙ্গ অবস্থায় বেঁধে রাখেন।
পরে অভিযুক্ত শিক্ষকের আত্মীয় এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।উক্ত চরিত্রহীন শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবী জানান বক্তারা এ সময় উপস্থিতি ছিলেন বারিক গাজী, আঃ সবুর গাজী, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, রানা, নুর মোহাম্মাদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park