1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ওএমএস ডিলার পয়েন্ট পরিদর্শনে আঞ্চলিক ও জেলা খাদ্য কর্মকর্তা, উপচে পড়া ভিড় দেখে সন্তোষ প্রকাশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বাংলার চেতনা নিউজ।

খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ‍্যে ৯টি ওয়ার্ডের ডিলার পয়েন্ট ঝটিকা পরিদর্শন করেন। এসময় সঠিক নিয়মে চাল আটা বিক্রি এবং উপকার ভোগীদের উপচে পড়া ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেন। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝটিকা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, খুলনা জেলার সদ্য যোগদান করা খুলনা জেলা খাদ‍্য নিয়ন্ত্রক মোহাম্মাদ তানভীর হোসেন।

এছাড়াও খাদ‍্য পরিদর্শক মমতাজ পারভীন উপস্থিত ছিলেন। মঙ্গলবার যেসকল পয়েন্ট পরিদর্শন করেন সেগুলো হচ্ছে
ওয়ার্ডে মেসার্স খান ট্র্রেডার্স মালিক আবুল কালাম আজাদ,ওয়ার্ডে মেসার্স নোবেল এন্টারপ্রাইজ মালিক মোঃ রাসেল,মেসার্স শহীদ ট্রেডার্স মালিক শহিদুল ইসলাম,১৪ নং ওয়ার্ডে মেসার্স সুলতান এন্ড সায়মইয়ান এন্টারপ্রাইজ মালিক সেলিম আহম্মেদ,১৬ নং ওয়ার্ডে মেসার্স বিউটি ট্রেডার্স মালিক মোঃ হাসান,

মেসাস সুলতানা এন্টারপ্রাইজ প্রমুখ। ‎ওএমএস ডিলার পয়েন্টে খাদ্য দপ্তরের বড়ো অফিসার পরিদর্শন করায় উপকার ভোগীরা তাদেরকে ধন্যবাদ জানান। তারা আরও বলেন,ফুডের বড় বড় অফিসাররা এইভাবে প্রতিদিন যদি প্রত‍্যেকটি পয়েন্ট পরদর্শন করতেন তাহলে আমরাও খুশি হতাম।

ডিলাররা বলেন,এভাবে আরসি ফুড এবং ডিসি ফুড স্যাররা মাঝে মধ্যে পয়েন্টে আসলে আমাদেরও জবাবদিহিতা একটু কমে যায়। আমরা প্রতিদিন সকাল থেকে মাল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত পয়েন্টে থাকি। তাছাড়া তদারকি কর্মকর্তা তো সারাক্ষণ পয়েন্টে বসে থাকে।সার্বিক বিষয় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন বলেন,মহানরীতে ওএমএস ডিলার পয়েন্ট গুলোতে সুষ্টভাবে চাল-আটা বিতরণ হচ্ছে। আমরা ঝটিকা পরিদর্শনে পয়েন্টে পয়েন্টে জনগণের উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। আগামী সপ্তাহে বাকি পয়েন্ট গুলো পরিদর্শন করবো। সর্বপরি আমাদের ঝটিকা পরিদর্শন অব্যহৃত থাকবে। যদি কখনও কোন ডিলার বা তদারকি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নিতীর ছাপ পাই, তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করবো।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park