1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

এ এম আর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নবলোক কর্তৃক বাস্বায়িত এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরী ও আর্থিক সহযোগীতায় পরিচালিত ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের আওতায় এ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক একটি কর্মশালা গত ১৮/০৮/২০২৫ তারিখে নগরীর হোটেল সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য খুলনা বিভাগ, খুলনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন (সিভিল সার্জন খুলনা), ডাঃ মোঃ মোহসীন আলী ফরাজী (পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল), ডাঃ মোঃ রফিকুল ইসলাম গাজী (তত্ত্বাবধায়ক, ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল, খুলনা), অধ্যাপক ডাঃ গোলাম মাসুদ (অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল), ডাঃ শাহনাজ পারভীন (সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল) এবং ডাঃ মোঃ আবু শাহীন, (পরিচালক, খুলনা বিশেষায়িত হাসপাতাল)। এছাড়াও এখানে বিভিন্ন সেক্টর থেকে ডাক্তার, নার্স, ফার্মাসিট, হসপিটাল প্রতিনিধি, ঔষধ কম্পানির প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, নবলোক, এবং ওয়াটার এইড বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য খুলনা বিভাগ, খুলনা। তিনি তার বক্তব্যে বলেন, ” আমরা যখন তখন এ্যান্টিবায়োটিক খাবনা, এম বি বি এস ডাক্তার এর পরামর্শ অনুযায়ী এ্যান্টিবায়োটিক এর কোর্স শেষ করব”। জনাব মামুন চৌধুরী, (ওয়াটার এইড বাংলাদেশ) ওয়াটার এইড বাংলাদেশ এবং এই কর্মশালার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এই কর্মশালায় এ এম আর বিষায়ক আলোচনা নিয়ে বক্তব্য প্রদান করেন জনাব ডাঃ এম এম আরওঙ্গজেব আল হোসাইন, ওয়াটার এইড বাংলাদেশ। এই কর্মশালায় এ এম আর বিষায়ক উপস্থাপনা করেছেন জনাব ডাঃ শাহনাজ পারভীন (সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল)। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন সময়ে সিভিল সার্জন, খুলনা, তত্ত্বাবধায়ক (খুলনা জেনারেল হাসপাতাল), পরিচালক (খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল), পরিচালক (খুলনা বিশেষায়িত হাসপাতাল), অধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ ব্যত্তিবর্গ সকলেই তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেছেন। জনাব মোঃ মুজিবুর রহমান, পরিচালক স্বাস্থ্য খুলনা বিভাগ, খুলনা এর সমাপনী বক্তব্যের মধ্যে কর্মশালার সমাপনী ঘোষণা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park