1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি,

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১ নভেম্বর-২০২৫ ইং) সকাল ১১টায় অনুষ্ঠিত পরিচিতি সভায় উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডাঃ সৈয়দ আবুল কাসেমের সভাপতিত্বে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এইচ এম আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, দৈনিক দক্ষিণাঞ্চলের বার্তা সম্পাদক মোঃ মিলন হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, সহ সভাপতি মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, মোঃ সোহাগ বিশ্বাস, ইকবাল মোল্লা, খান শহিদুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, এ্যাড. মোঃ মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীণ লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রওশন আজাদ, মোঃ হাবিবুর রহমান, প্রফেসর ইলিয়াস হুসাইন, মহিলা মেম্বার পলি আক্তার, আজিজুল মল্লিক, দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, মিলন, উজ্জ্বল সরকার, দিলীপ দাস, মোঃ সেলিম, মোল্যা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী হাওলাদারসহ দিঘলিয়ার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park