1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

উন্নয়ন, অগ্রগতি ও সুশাসনের জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই — মিয়া গোলাম পরওয়ার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনা (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, উন্নয়ন, অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। অথচ লোভ, ভয় ও স্বার্থপরতার কারণে সমাজের মানুষ দিন দিন সঠিক নেতৃত্ব নির্বাচনের যোগ্যতা হারাচ্ছে।তিনি বলেন, দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম হলেও কুরআনের শাসন এখনো প্রতিষ্ঠিত হয়নি। শাসকদের অন্তরে যদি আল্লাহভীতি থাকত, তবে এত অন্যায়, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি সমাজে বিস্তার লাভ করত না। কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে ইসলামপন্থীদের সংসদে পাঠাতে হবে।তিনি আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) যেমন মদিনায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, তেমনি একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হলে আমাদেরও ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম মেধাভিত্তিক, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রত্যাশা করে। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব দিতে সক্ষম। তাই তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলী কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সহযোগী নারী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রঘুনাথপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনিসুর রহমান ফারাজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ ও মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মণ্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ হালদার, মাওলানা ফয়েজ উদ্দিন প্রমুখ।এদিন বিকেল ৩টায় আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মইন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।এর আগে সকাল ৯টায় ধামালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারী সহযোগী সদস্য সম্মেলন ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল খালেক হালদারের সভাপতিত্বে ও সেক্রেটারি কামরুল ইসলাম হালদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার। একই দিনে ধামালিয়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড ও ময়নাপুর এলাকায় পৃথক পুরুষ ও নারী সহযোগী সদস্য সম্মেলন এবং হিন্দু সমর্থক সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাপনী বক্তব্যে সেক্রেটারি জেনারেল বলেন, দেশের চলমান সংকট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা অপরিহার্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে নানা ষড়যন্ত্র আসতে পারে, তবে জুলাইয়ের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের অভিযাত্রা এগিয়ে নিতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park