1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ঈদ উপলক্ষে খুলনা বিআরটিএ এর অভিযান ও নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কার্যক্রম পরিচালনা:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পঠিত

শেখ শাহীন ব্যুরো প্রদান খুলনা

মোঃ মামুন মোল্লা খানজাহান আলী থানা প্রতিনিধিঃ
খুলনা বিআরটিএ এর উদ্যোগে ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ জন্য ১ এপ্রিল দিনব্যাপী বিআরটিএ, পুলিশ বিভাগ, খুলনা সিটি কর্পোরেশন , পরিবহন মালিক সমিতিও শ্রমিক ইউনিয়ন এর যৌথ উদ্যোগে সোনাডাঙ্গা বাস টার্মিনালে নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে খুলনা সড়ক বিভাগ মনিটরিং করা হয়। বিআরটিএ খুলনা আদালত ১৫ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে খুলনায় যানজট নিরসনেও সর্ব সাধারনের নির্বিঘ্নে চলাফেরা সড়ক আইন বাস্তবায়ন করে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ দায়িত্ব পালন করেন।ঈদে ঘর মুখে যাত্রীদের নিরাপদ যাত্রার নিশ্চিতকরণের লক্ষ্য এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ফুলতলা উপজেলা, খুলনায় অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রয়েল পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অপরদিকে রয়েল পরিবহনের একটি সাবকাউন্টার এবং ফাল্গুনী পরিবহনের কাউন্টার কে

দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা না রাখার অপরাধে ২০০০ করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।বিআরটিএ আদালত ১৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মিসবাহ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। সাথে উপস্থিত ছিলেন বিআরটিএর প্রতিনিধি ও ফুলতলা থানা পুলিশ সদস্যরা। পরবর্তীতে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে অবস্থান করা হয়। সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টার এ সময় পরিদর্শন করা হয়। এ অভিযানে সর্বমোট তিনটি মামলা এবং ২৪ হাজার টাকা জরিমান আদায় করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park