1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ঈদকে সামনে রেখে ডাকাতি ছিনতাই রোধে রোবাস্ট পেট্রোল চেকপোষ্ট চালাচ্ছে র‌্যাব-৬। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২২৯ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

আসন্ন ঈদ-উল-আযহা’কে সামনে রেখে মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬। মহাসড়কে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে ডাকাতি,

ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়। তাছাড়া, র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকাধীন ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোষ্ট ও বিশেষ টহল পরিচালনা করা অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোষ্ট ও টহলের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপূর্ণ জেলাসমূহে ২৯ মে ২০২৫ তারিখ রাত ১০ টা হতে ভোর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে মহাসড়কসমূহে বিশেষ নিরাপত্তামূলক চেকপোষ্ট স্থাপন করা হয়।

তাছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। র‍্যাব-৬ এর অধিনায়ক, কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, জি,এনপিপি,বিএন বলেন, “র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাধারণ চেকপোষ্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।”সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park