1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ইউএনও কে বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে বাগেরহাট কচুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,বাংলার চেতনা নিউজ।

 

‎বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্ত সবুজ কচুয়া গড়ার কারিগর মানবিক উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।‎বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ ) বিকাল ৪ ঘটিকায় উপজেলা গেটের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম,বাবুল শেখ, অনুফা হালদার, সাবিনা ইয়াসমিন, নাজমা আক্তার  সহ প্রমুখ। ‎এ সময় বক্তারা বলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ একজন সৎ, দক্ষ, সাহসী এবং কর্মনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা। তার নেতৃত্বে আমাদের উপজেলা উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে।

স্বাধীনতার পরবর্তী সময় থেকে রাজনৈতিক প্রভাবের কারণে যে সকল কাজ কোনো প্রশাসনিক কর্মকর্তা হাতে নিতে পারেননি, তিনি কয়েক মাসের মধ্যেই তার অনেক কাজ বাস্তবায়ন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ প্রত্যক্ষ করেছে। পরিবার-পরিজনকে ফেলে গভীর রাতে সাইকেল চালিয়ে খোঁজ খবর নিয়েছেন অসহায় মানুষের।

ফলে অল্পদিনেই তিনি হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা। ‎বক্তারা আরও বলেন, ইউএনও ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। পাশাপাশি তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমন একজন নিষ্ঠাবান কর্মকর্তার এই মুহূর্তে বদলি কোনোভাবেই যৌক্তিক নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, বরং কচুয়া উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার মাধ্যম। ‎

তারা আরও বলেন, আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও কেএম আবু নওশাদ এর বদলি আদেশ বাতিল করবেন। পাশাপাশি, কচুয়া উপজেলার অসম্পূর্ণ কাজগুলো তার উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ দেওয়ার আহবান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park