1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা,প্রতিনিধি।

আলোকিত তরুণ উৎসব-২০২৫, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা খানজাহান আলী থানা সম্মিলিত শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এ আয়োজনের আকর্ষণ ছিল দেশের খ্যাতনামা শিরোনামহীন ব্যান্ড শিল্পিদের পারফার্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনের সংসদ পদপ্রার্থী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আসগর লবি।
১৮ অক্টোবর শনিবার বিকালে শিরোমনি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ উৎসবের শুভ উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এস এ রহমান বাবুল, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলমগীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা সোরহাব হোসেন, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশিদ, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, থানা বিএনপির সদস্য সেলিম আহমেদ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, থানা মহিলাদল নেত্রী শান্মী চৌধুরী মলি, শিরিনা আক্তার, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ বিল্লাল হোসেন, মোঃ মাসুম বিল্লাহ , শ্রমিক দল নেতা কাজী শহিদুল ইসলাম, জিহাদুল ইসলাম জিহাদ।
খানজাহান আলী থানা সম্মিলিত শিক্ষার্থী পরিষদের সভাপতি সাইফুল্লাহ তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ তরুণ উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এশিয়ান টেলিভিশনের ফুলতলা ও দিঘলিয়া উপজেলার রিপোর্টার সাংবাদিক সাইফুল্লাহ তারেক, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান বিপ্লব ও সদস্য সচিব মোঃ সিয়াম হোসেন। অনুষ্ঠানে খুলনা বিএল কলেজ, খুলনা সিটি কলেজসহ বিভিন্ন কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ, মহানগর জাসাসের নেতৃবৃন্দ, খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশের খ্যাতনামা ব্যান্ড শিরোনামহীন গান পরিবেশন করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park