1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা খুলনা মহানগরের ইফতার মাহফিল ও আলোচনা সভা:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪০ বার পঠিত

ব্যুরো প্রধান শেখ শাহীন

: খুলনা জেলা:আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা খুলনা মহানগরের ইফতার মাহফিল ও আলোচনা সভা ২৫ শে মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটা খুলনা নিউমার্কেট গোল্ডেন চিকেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা খুলনা মহানগরের সভাপতি ও খুলনা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এ্যাড মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের গোয়েন্দা সংবাদের খুলনা ব্যুরো প্রধান শেখ শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান স্বপন, সংস্থার খুলনা বিভাগের সাধারণ সম্পাদক এম শাহীন,এস এস সলিউশন এর মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সুদীপ্ত গাইন সাগর , জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জনতার জাগরণের খুলনা জেলা প্রতিনিধি মোঃ মামুন মোল্লা, সংস্থা খুলনা মহানগরের কার্যকরী সভাপতি শাহ আলম মিনা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম গাজী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিমুল মোল্লা । এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ব্যবসায়ী বৃন্দ ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গে উপস্থিত ছিল। এ সময় প্রধান অতিথি মিজানুর রহমান বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থা অসহায় ও দরিদ্র মানুষকে আইনী সহায়তা করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা আইনী সহায়তা পাশাপাশি শিশু নির্যাতন, নারী নির্যাতন, মাদক নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ সহ আরও অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করে।পবিত্র কুরআন তেলাওয়াত ওদোয়া পরিচালনা করেন এ্যাড মোঃ মুজাহিদুল ইসলাম ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park