1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনায় ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী পারভেজ মল্লিকের নেতাকর্মীর উপর সন্ত্রাসীদের হামলা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ সাব্বির হোসেন বিশেষ প্রতিনিধি।

খুলনার রূপসা উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এ অতর্কিত হামলা চালানো হয়।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসায় স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ সম্প্রতি পারভেজ মল্লিকের একটি কর্মসূচির আয়োজন করছিল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হেলালপন্থিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ কালবেলাকে বলেন, ‘এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। যারা গণতান্ত্রিকভাবে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।’তিনি বলেন, ‘সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হেলালপন্থি কিছু ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমার ভাইসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।’রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘সকালে এই অতর্কিত হামলার খবর জানতে পেরেই আমরা টহল মোতায়েন করে সবাইকে ওই জায়গা থেকে সরিয়ে দেই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park