1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ফুলবাড়ীতে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ও পৌর যুবদল এর আয়োজনে বর্নাঢ্য ‍শোভাযাত্রা হয়েছে। আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন এর নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড, যুবদল নেতা মাসুদ রানা, বেতদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম হাসান, কাজিহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া। এছাড়াও উপজেলা যুবদল পৌর যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তারা বলেন, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে তাদের মধ্যে অন্যতম যুবদলের নেতৃবৃন্দ। আগামীতে যুবদলকে আরও শক্তিশালী হতে হবে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park